ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সদ্য পুঁজিবাজারে তালিকাভুক্তি হয়ে লেনদেনের অনমোদন পাওয়া কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সমাপ্ত সময়ে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৫৮ কোটি ৩৭ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ৩৫ কোটি ১৮ লাখ টাকা।
৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত সময়ে কোম্পানিটির মোট ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ১৫৩ কোটি ৭০ লাখ টাকা। আগের বছর একই সময় ছিল ৯৫ কোটি ৩৩ লাখ টাকা।
একই সময়ে কোম্পানিটির আইপিও পরবর্তী শেয়ার হিসাবে সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৫ টাকা ৩৩ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments