ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২১-জুন’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি ৬৬ কোটি ৭৯ লাখ টাকার প্রিমিয়াম আয় করেছে। গত বছর একই সময়ে প্রিমিয়াম আয় ছিল ১৮ কোটি ৫৬ লাখ টাকা।
আলোচিত সময়ে কোম্পানিটির লাইফফান্ডের আকার বেড়েছে ২৫ কোটি ২৫ লাখ টাকা। আগের বছর লাইফ ফান্ডে ৭ কোটি ২ লাখ টাকা যুক্ত হয়েছিল।
প্রান্তিক শেষে কোম্পানিটির লাইফফান্ডের আকার দাঁড়িয়েছে ১৯৩ কোটি ৫৩ লাখ টাকা। গত বছরের ৩০ জুন এর পরিমাণ ছিল ১১২ কোটি ৫৮ লাখ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments