ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১৯ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৬০ পয়সা বা ৪.৭২ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১২ টাকা ১০ পয়সা। এছাড়াও এ্যাপেক্স ট্যানারির ৩.৬৭ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় এবং মিডল্যান্ড ব্যাংকের ৩.১৪ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে লুজার তালিকায় আরোও রয়েছে- খান ব্রাদার্স, মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্স, মেট্রো স্পিনিং, এ্যাপেক্স স্পিনিং, ইউনিয়ন ক্যাপিটাল, সিটি জেনারেল ইন্সুরেন্স এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments