
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৩ ফেব্রুয়ারি, সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ শেয়ারটির দর কমেছে ২ টাকা ৪০ পয়সা বা ৩.৬১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৬৪ টাকা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় হাওয়া সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের দর কমেছে ৫০ পয়সা বা ২.২৪ শতাংশ। এবং পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ১ টাকা ৫০ পয়সা বা ২.০৬ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও লুজার তালিকায় রয়েছে- প্রাইম ব্যাংক, রিলায়েন্স ইন্সুরেন্স, বিডি থাই ফুড, ওরিয়ন ইনফিউশন, মেট্রো স্পিনিং, প্রগতি লাইফ ইন্সুরেন্স এবং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments