ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস ৮ এপ্রিল, ২০২৪ তারিখ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা শেয়ার দর পতনের শীর্ষে রয়েছে নর্দান জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৫ টাকা ৬০ পয়সা বা ৩.৮৫ শতাংশ। এদিকে পূবালী ব্যাংক পিএলসির শেয়ারের দর ৩.৭১ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় স্থানে এবং কে এন্ড কিউ এর শেয়ার দর ৩.৬০ শতাংশ কমে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া এই তালিকায় আরও রয়েছে আইডিএলসি ফাইন্যান্স, পিপুলস লিজিং, প্রিমিয়ার লিজিং, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়েজ প্রভিডেন্ড এমএফ ফার্স্ট স্কিম ওয়ান, প্রাইম টেক্সটাইল এবং ন্যাশনাল ব্যাংক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.




























Recent Comments