ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ৭ এপ্রিল, ২০২৫ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে এস. আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ২ টাকা ২০ পয়সা বা ৭.৫১ শতাংশ। এদিকে স্টাইলক্রাফ্ট লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৫.৮৬ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর ৫.৫৭ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ দর পতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সোনারগাঁও টেক্সটাইল, গ্লোবাল হেভি কেমিক্যাল, ম্যাকসনস স্পিনিং, আরএসআরএম, আল আরাফাহ ব্যাংক এবং ফু-ওয়াং সিরামিক্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments