ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ৩০ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে শমরিতা হসপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর ৯ টাকা ৮০ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১০৭ টাকা ৯০ পয়সা। এদিকে মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের দর ৫ টাকা ৮০ বা ৯.৯১ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ২ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- খান ব্রাদাস, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, দেশবন্ধু পলিমার, ওআইমেক্ম ইলেকট্রোডস, সমতা লেদার কমপ্লেক্স এবং হাক্কানী পাল্প ও পেপার মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments