ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২১ এপ্রিল, ২০২৫ তারিখ (সোমবার) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে। এদিকে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালসের শেয়ার দর ৮.১৪ শতাংশ বেড়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ডরিন পাওয়ারের শেয়ার দর ৭.৫৫ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় শীর্ষ স্থানে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইফাদ অটো, রানার অটো, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, শার্প ইন্ডাস্ট্রিজ, সেনা ইন্স্যুরেন্স এবং ডেসকো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments