রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়সোমবার ‘ব্ল‍্যাক আউট’ পালিত হবে সারাদেশে
spot_img
spot_img

সোমবার ‘ব্ল‍্যাক আউট’ পালিত হবে সারাদেশে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গণহত্যা দিবস পালনের লক্ষ্যে সোমবার ২৫ মার্চ, ২০২৪ তারিখ জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। ২৫ মার্চ রাত ১১টা থেকে ১১টা ১ মিনিট পর্যন্ত অর্থাৎ এই ১ মিনিট সারাদেশে প্রতীকী ‘ব্ল‍্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। আজ শনিবার ২৩ মার্চ, ২০২৪ তারিখ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, আগামী ২৫ মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল সাড়ে ১০টায় গণহত্যা দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সারা দেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। স্কুল, কলেজ এবং মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া ঢাকাসহ সব সিটি করপোরেশনের মিনিপোলগুলোতে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দেবেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ মার্চের রাতটি ছিল ভয়াবহ একটি রাত। ঢাকা শহর হয়েছিল ধ্বংসস্তূপ। ইতিহাসের জঘন্যতম গণহত্যায় সেই কালরাতে বর্বর পাকিস্তানি বাহিনী উল্লাসে মেতেছিল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments