ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ২৩ ডিসেম্বর, ২০২৪ তারিখ (সোমবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৯০ পয়সা বা ৮.৪১ শতাংশ। এদিকে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর আগের দিনের তুলনায় ৭.৯৩ শতাংশ কমে তালিকায় দ্বিতীয় এবং সাফকো স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার দর আগের দিনের তুলনায় ৬.৮১ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর হলো- আইসিবি, ফার্স্ট ফাইন্যান্স, মেঘনা পেট, আইসিবি ইম্পোলায়েন্স প্রোভাইডেন্ট মিউচুয়াল ফান্ড- ১, নিউলাইন ক্লোথিংস, অ্যাসোসিয়েটেড অক্সিজেন এবং পিপলস লিজিং।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments