ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ৩০ ডিসেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে বেশিরভাগ শেয়ারের দর ও লেনদেনের পরিমান কমেছে। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে মিঠুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৬০ পয়সা বা ৪.২৯ শতাংশ। এদিকে আইপিডিসি ফাইন্যান্স পিএলসির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা বা ৫.১৮ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং পিপলস লিজিংস অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেডের শেয়ার দর ৪.৩৫ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় আরও উঠে এসেছে- আরামিত সিমেন্ট লিমিটেড, এইচ আর টেক্সটাইল লিমিটেড, খান ব্রাদার্স, এসকে ট্রিমস, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।
ডেইলি শেয়ারযবাজার ডটকম/এস.


























Recent Comments