ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার, ২২ আগস্ট সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ১২৬ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটি ৬ হাজার ৬০৬ বারে ১ কোটি ৩ লাখ ৭৬ হাজার ৫৭৮ টি শেয়ার লেনদেন করে। এদিন শেয়ারটির সর্বশেষ লেনদেন দর ছিলো ১২২.২০ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ৫২ লাখ ৮৫ হাজার ৫৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫০ কোটি ৫৬ লাখ টাকা। এদিন শেয়ারটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ৯৭ টাকা ৫০ পয়সা।
ডেল্টা লাইফ তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩১ লাখ ৯ হাজার ৭৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৪ কোটি ২৭ লাখ টাকা। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৩৯ টাকা ৯০ পয়সা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- লাফার্জহোলসিম বাংলাদেশ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, মেট্রো স্পিনিং, মালেক স্পিনিং, সাইফ পাওয়ারটেক এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments