ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ১৯ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে শেয়ারের লেনদেন দরও বেড়েছে। বেড়েছে দৈনিক লেনদেনের পরিমানও। দিনটিতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির ২৮ কোটি ২৩ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১১১ টাকা ৬০ পয়সা। কোম্পানিটি মোট ২৫ লাখ ৫৯ হাজার ৬৬৩টি শেয়ার ৪ হাজার ৯২৩ বার হাতবদল করেছে।
এছাড়া নাভানা ফার্মার ১৫ কোটি ৪৭ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় এবং সোনালী লাইফ ইন্সুরেন্সের ১৪ কোটি ১৮ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন লেনদেনের শীর্ষ তালিকায় আরোও রয়েছে- রূপালী লাইফ ইন্সুরেন্স, সিটি জেনারেল ইন্সুরেন্স, বাংলাদেশ শিপিং করপোরেশন, অ্যাডভেন্ট ফার্মা, জেমিনি সী ফুড, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং ইনট্রাকো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments