ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

তথ্যমতে, এদিন কোম্পানিটির ২ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ১৫৬টি শেয়ার ৫২ কোটি ৮২ লাখ ৭৩ হাজার টাকা লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ৬ লাখ ৩১ হাজার টাকার।
২২ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে গ্রামীন ফোন লিমিটেড।
শীর্ষ লেনদেনের তালিকায় থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ফার্মা, আইএফআইসি ব্যাংক, লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক এবং বারাকা পাওয়ার লিমিটেড। সূত্র: ডিএসই
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments