ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের শেয়ার আগামী সোমবার স্পট মার্কেটে লেনদেন শুরু হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১২ আগস্ট, বুধবার। এ কারণে রেকর্ড ডেটের আগে ১০ ও ১১ আগস্ট কোম্পানিটির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে।
রেকর্ড ডেটের কারণে ১২ আগস্ট, বুধবার গ্রামীণফোনের শেয়ার লেনদেন সাময়িকভাবে স্থগিত থাকবে বলে জানিয়েছে ডিএসই।
ডেইলি শেয়ারবাজার ডটকম
































Recent Comments