ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আগামীকাল ২৩ নভেম্বর, সোমবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ কোম্পানির শেয়ার লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ওয়াটা কেমিক্যাল, সেলভো কেমিক্যাল, সায়হাম কটন, মেট্রো স্পিনিং, ইন্দো-বাংলা ফার্মা, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও এভেন্স টেক্সটাইল লিমিটেড।
জানা গেছে, ২৩ নভেম্বর, সোমবার এসব কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট। এ কারণে লেনদেন স্থগিত রাখবে কোম্পানিগুলো। আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর), এসব কোম্পানির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম





























Recent Comments