মঙ্গলবার, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিসোলার প্যানেলে প্রয়োজনের ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করছে মেটলাইফ
spot_img
spot_img

সোলার প্যানেলে প্রয়োজনের ১০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করছে মেটলাইফ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর মতিঝিলে অবস্থিত প্রধান কার্যালয়ে ১০৪ কিলোওয়াট সক্ষমতার অন-গ্রিড সৌরবিদ্যুৎ (সোলার) প্যানেল স্থাপন করেছে মেটলাইফ বাংলাদেশ। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি নিজেদের প্রয়োজনীয় বিদ্যুতের প্রায় ১০ শতাংশ উৎপাদনের লক্ষ্য অর্জনের পথে এগিয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি পরিবেশবান্ধব ও টেকসই কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ মেটলাইফ বাংলাদেশ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে কর্মপরিবেশের ধারাবাহিক উন্নয়ন নিশ্চিত করতে তারা কাজ করে যাচ্ছে।

মেটলাইফের সোলার প্যানেল স্থাপন নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে দেশের জাতীয় লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এক্ষেত্রে বাণিজ্যিক পরিসরে ছাদের ওপরে বসানো সোলার প্যানেল নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এ বিষয়ে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, ‘দেশে ব্যবসা পরিচালনায় এবং সেবাদানের ক্ষেত্রে টেকসই উপায়ে কার্যক্রম পরিচালনাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করি।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রধান কার্যালয়ে সৌরবিদ্যুতের মাধ্যমে ১০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করে আমরা প্রমাণ করেছি যে প্রগতি ও পরিবেশ সংরক্ষণ একই সঙ্গে বজায় রাখা সম্ভব।’

জাতীয় গ্রিড সংযোগের কঠোর মানদণ্ড ও নিয়মাবলী অনুসরণ করে এই প্রকল্পের কারিগরি বাস্তবায়ন সম্পন্ন করেছে সেনা কল্যাণ সংস্থার বিজনেস ডিভিশন-৪।

ডেইলি শেয়ারবাজার ডটক

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments