সোমবার, ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকসৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র
spot_img
spot_img

সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সৌদি আরবকে নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিয়ে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তির খসড়া প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্র। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় চুক্তিটি এখনো কার্যকর হয়নি।

জানা গেছে, ২০২৫ সালের অক্টোবরেই চুক্তির খসড়া নিয়ে আলোচনা শেষ হয়। তবে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো এতে সই করেননি। একই সঙ্গে মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট ও রিপাবলিকান—উভয় দলের সদস্যদের সম্ভাব্য আপত্তির বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে পারমাণবিক অস্ত্র তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হয়। যদিও বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনেও সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহৃত হয়, অধিকাংশ দেশ নিজস্বভাবে এটি উৎপাদন না করে বিদেশ থেকে সংগ্রহ করে। এ কারণে বিশেষজ্ঞদের আশঙ্কা, কঠোর নিয়ন্ত্রণ ছাড়া এই প্রযুক্তি সৌদি আরবের হাতে গেলে ভবিষ্যতে তা পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতায় রূপ নিতে পারে।

এ প্রসঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আগের একটি বক্তব্যও নতুন করে আলোচনায় এসেছে। তিনি বলেছিলেন, ইরান যদি পরমাণু বোমা তৈরি করে, তাহলে সৌদি আরবও একই পথে হাঁটবে।

চুক্তির সবচেয়ে বিতর্কিত দিক হলো, এতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর কঠোর তদারকির শর্ত অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে সংস্থাটি প্রয়োজন মনে করলেই সৌদি আরবের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ পাবে না। পুরো বিষয়টি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক ব্যবস্থার আওতায় পরিচালিত হবে।

বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, ২০০৯ সালে সংযুক্ত আরব আমিরাত পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কঠোর নিরাপত্তা শর্ত মেনে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করেছিল। ওই মডেলটি ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ হিসেবে পরিচিত, কারণ এতে আন্তর্জাতিক নজরদারির পূর্ণ সুযোগ নিশ্চিত করা হয়েছিল।

বিশেষজ্ঞদের একাংশের মতে, সৌদি আরবের নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ দেওয়া ভবিষ্যতে ঝুঁকিপূর্ণ হতে পারে। কারণ দেশটি চাইলে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করতে পারে।

অন্যদিকে, চুক্তির সমর্থকদের মতে, এটি যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্পের জন্য বড় অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করবে। পাশাপাশি যুক্তরাষ্ট্র যদি এই সহযোগিতা না করে, তাহলে সৌদি আরব বিকল্প হিসেবে রাশিয়া বা চীনের কাছ থেকে একই ধরনের প্রযুক্তি সংগ্রহ করতে পারে।

তবে সমালোচকদের দাবি, আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড শিথিল করে এ ধরনের চুক্তি বাস্তবায়ন করা হলে বৈশ্বিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের প্রচেষ্টা দুর্বল হয়ে পড়তে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments