ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ভারতসহ বিশ্বের ১৬টি দেশে নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। পুনরায় করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব শুরু হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়। আজ সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করা ১৬টি দেশ হলো:-
১. ভারত ২. সিরিয়া৩. তুরস্ক ৪. ইরান ৫. আফগানিস্তান ৬. লেবানন ৭. ইয়েমেন ৮. সোমালিয়া ৯. ইথিওপিয়া ১০. কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র ১১. লিবিয়া ১২. ইন্দোনেশিয়া ১৩. ভিয়েতনাম ১৪. আর্মেনিয়া ১৫. বেলারুশ ১৬. ভেনিজুয়েলা
দেশটির স্বাস্থ্য উপমন্ত্রী ডা. আবদুল্লাহ আসিরি বলেছেন, সৌদি আরবের স্বাস্থ্যসেবা ব্যবস্থা সন্দেহভাজন মাঙ্কিপক্স আক্রান্ত রোগী পর্যবেক্ষণ ও শনাক্ত করতে সক্ষম। তাছাড়া বিশ্বের অন্তত ১২টি দেশের ৮০ জনেরও বেশি লোকের দেহে মাঙ্কিপক্স সংক্রমণ নিশ্চিত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায়। তবে মাঙ্কিপক্স এখন পর্যন্ত সৌদি আরবে শনাক্ত হয়নি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments