সোমবার, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাস্কালোনির নামে গ্রামের রাস্তার নামকরণ: স্থানীয় সরকার
spot_img
spot_img

স্কালোনির নামে গ্রামের রাস্তার নামকরণ: স্থানীয় সরকার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তৃতীয় বারের মতো বিশ্বকাপ শিরোপা জিতল আর্জেন্টিনা। এর আগে ১৯৮৬ সালে মারাদোনা ট্রফি জিতিয়েছিল আর্জেন্টিনাকে। এরপর কাতারে এসে ২০২২ সালে লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আবার বিশ্বসেরা হয়ে দেশে ফিরলেন আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনার এ জয়ের পিছে বড় নায়ক হিসেবে কাজ করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। তাই দেশে ফেরার পর স্কালোনির নামে গ্রামের রাস্তার নামকরণ করার ঘোষণা দিয়েছে স্থানীয় সরকার।

আর্জেন্টাইন কোচ স্কালোনির জন্ম সান্তা ফে প্রভিন্সের ছোট্ট একটি গ্রামে।সেই গ্রামে ৩ হাজার ৭০০ লোকের বাসিন্দা। কিন্তু গ্রামটিতে গত এক সপ্তাহ ধরে চলছে শোকের মাতম। কারণ, এই গ্রামেরই ২৭ বছরের অগাস্টিন ফ্রাতিনি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তারপরই গ্রামের প্রধান সিদ্ধান্ত নেন, আর্জেন্টিনা জয়ী হলেও উদ্যাপনে মাতবেন না তারা। বিশ্ব চ্যাম্পিয়নরা দেশে ফিরতেই স্কালোনি তার ছেলেবেলার শিক্ষকের থেকে একটি ফলক পান। গর্বিত শিক্ষকের থেকে শুধু ফলকই নয়, আরো একটি উপহার পেয়েছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।

স্কালোনির গ্রাম পুজাতোবাসী তাদের গ্রামের ছেলের নামে গ্রামের রাস্তার নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। গ্রামবাসীদের থেকে এই সম্মান ও ছেলেবেলার শিক্ষকের চিঠি পেয়ে আবেগে ভাসছেন মেসিদের কোচ। এরপর গ্রামে ফিরে স্কালোনি বলেন, আমার মনে হয়েছিল আমি সব চোখের পানি ফেলে দিয়েছি, তবে এখনো আমার আবেগ আছে। এখানে শহর ও আশপাশে এলাকার লোকেদের দেখতে পাচ্ছি। আমি মনে করি এই অর্জন শুধু আমার ্একার না এ অর্জন আমাদের সবার।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments