ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে স্টক ডিভিডেন্ড পাঠিয়েছে । কোম্পানিগুলো হলো- বিডিকম অনলাইন এবং ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড।সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

বিডিকম অনলাইন: সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হয়েছে।
উল্লেখ্য, বিডিকম অনলাইন লিমিটেড ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষনা করেছিল।
ডরিন পাওয়ার: সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। যা কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন হয়েছে।
উল্লেখ্য, ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড ১২ শতাংশ ক্যাশ ও ১৩ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষনা করেছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
























Recent Comments