ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: স্টক ব্রোকার এবং স্টক ডিলার রেজিস্ট্রেশন সনদ পেয়েছে দুই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠান দুটি হচ্ছে- বিএনবি সিকিউরিটিজ লিমিটেড ও থ্রিস্টার সিকিউরিটিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বিএনবি সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ব্রোকার ও স্টক ডিলার রেজিষ্ট্রেশন সনদ প্রদান করা হয়েছে।
প্রতিষ্ঠানটির স্টক ব্রোকার রেজিস্ট্রেশন সার্টিফিকের নম্বর হচ্ছে : ৩.১/ডিএসই-২৭১/২০২২/৫৮৯ এবং স্টক ডিলার রেজিস্ট্রেশন সার্টিফিকের নম্বর হচ্ছে : ৩.১/ডিএসই-২৭১/২০২২/৫৯০। গত ৩ ফেব্রুয়ারি কোম্পানিটিকে এই সনদ প্রদান করা হয়েছে।
এছাড়া, থ্রিস্টার সিকিউরিটিজ লিমিটেডকে গত ৯ ফেব্রুয়ারি স্টক ব্রোকার রেজিষ্ট্রেশন সনদ প্রদান করা হয়েছে।
প্রতিষ্ঠানটির স্টক ব্রোকার রেজিস্ট্রেশন সার্টিফিকের নম্বর হচ্ছে : ৩.১/ডিএসই-২৫৯/২০২২/৫৯৩। প্রতিষ্ঠানটির থ্রি ডিজিট আইডি হচ্ছে- টিআরআই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ




























Recent Comments