ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেড গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেবে না। কোম্পানি সূত্র এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাব বছরের (জুলাই’২৩-জুন’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ৬ টাকা ৩২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ৪ টাকা ৮৭ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫ টাকা ৭০ পয়সা।
আগামী ১৮ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments