ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: কাঁচামালের স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি ৮ হাজার মেট্রিক টন ধারণক্ষমতা বাড়ানোর জন্য ২টি সাইলোস স্থাপন করবে। নতুন সাইলোসের মাধ্যমে কোম্পানিটির ময়মনসিংহের ভালুকায় ফিড মিল ডিভিশনে স্বয়ংক্রিয় লোডিং এবং আনলোডিং সুবিধা থাকবে।
ইনডেক্স অ্যাগ্রো এই প্রকল্পের জন্য ১৪ কোটি টাকা ব্যয় ধরেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ


































Recent Comments