ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড গত ৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ২ টাকা ০৭ পয়সা। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৮৮ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৮৮ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৯ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৮ জুলাই সকাল ১১ টায় অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ জুন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments