শনিবার, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিস্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
spot_img
spot_img

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ তারিখে পুলিশ কনভেনশন হল, ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল আজিজ। সভায় ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব গুলজার আহমেদ, সম্মানিত পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিরোজুর রহমান, মোহাম্মদ মনজুর আলম, এস এ এমডি হোসেন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, মোঃ জাহেদুল হক, ফেরদৌস আলী খান, এ কে এম আবদুল আলীম, অসিত কুমার সাহা, জাহিদুল আলম
এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ ও খন্দকার রুমী এহসানুল হক, শরি‘আহ্ধসঢ়; সুপারভাইজরি কমিটির সদস্য প্রফেসর ড. হাফিজ মুজতবা রেজা আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিদ্দিকুর রহমান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন, এফসিএস, পর্যবেক্ষক হিসেবে ডিএসই থেকে মোঃ রাকিবুল ইসলাম ও মোঃ বাহারুল ইসলাম শাওন এবং সিএসই থেকে আলমগীর কবির, শেয়ারহোল্ডারবৃন্দ ও অডিটরের প্রতিনিধিবৃন্দ সরাসরি ও অনলাইনে অংশগ্রহণ করেন। সভা পরিচালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব মোঃ মিজানুর রহমান, এফসিএস।

সভায় ব্যাংকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন ও ডিরেক্টরস’ রিপোর্ট উপস্থাপনসহ উক্ত বছরে ব্যাংকের বিভিন্ন কর্মকান্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। এ সময় শেয়ারহোল্ডারবৃন্দ ব্যাংকের আর্থিক ও পরিচালন কার্যক্রম নিয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান সকলের উপস্থিতি ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং শেয়ারহোল্ডারদের মূল্যবান পরামর্শ যথাযথ গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী। উল্লেখ্য যে, সভায় গত অর্থবছরের বার্ষিক হিসাব বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদনসহ সকল আলোচ্যসূচী সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments