
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ নুরুল ইসলাম তার কোম্পানির ২০ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, স্ট্যান্ডার্ড ব্যাংকের অন্যতম উদ্যোক্তা মোহাম্মদ নুরুল ইসলামের কাছে কোম্পানির ২ কোটি ৭ লাখ ৬২ হাজার ২৭৮টি শেয়ার রয়েছে। এর মধ্যে থেকে এই উদ্যোক্তা ২০ লাখ শেয়ার বাজার মূল্যে (পাবলিক মার্কেটে) বিক্রি করার ইচ্ছা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে শেয়ার বিক্রি সম্পন্ন করবেন এই উদ্যোক্তা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments