ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদ ‘স্ট্যান্ডার্ড ব্যাংক ৫ম মুদারাবা সাবঅর্ডিনেটেড বন্ড’ নামের বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। ব্যাসেল-৩ অনুযায়ি টায়ার-২ ক্যাপিটাল শক্তিশালী করার জন্য এই বন্ড ইস্যু করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির পর্ষদ বন্ড ইস্যুর মাধ্যমে ৫০০ কোটি টাকা সংগ্রহ করতে চায়। যা নিয়ন্ত্রন সংস্থার অনুমোদন সাপেক্ষে ইস্যু করা হবে।
৭ বছর মেয়াদি বন্ডটির বৈশিষ্ট্য হবে- আনসিকিউরিড, নন-কানভার্টেবল, ফুল্লি রিডিমঅ্যাবল ও ফ্লোটিং রেট।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments