ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পর্ষদ সভা স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটির পর্ষদ সভা ২৪ জুন, সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তীতে এই সভার নতুন তারিখ ও সময় জানাবে বলে জানিয়েছে এই কোম্পানি।
উল্লেখ্য, সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২৩ সমাপ্ত প্রান্তিকের সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments