ডেইলি শেয়ারবাজার রিপোর্ট:পুঁজিবাজারে তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড সিরামিকের চলতি অর্থবছরের ৯ মাসের (জুলাই ২৪-মার্চ ২৫) ব্যবসায় ২০ শতাংশ লোকসান কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির ৯ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (১২.২৮) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (১৫.৩১) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান কমেছে ৩.০৩ টাকা বা ২০ শতাংশ।
আরও পড়ুন: ৫ কোম্পানির কার্যক্রম তদন্তে কমিটি গঠন
কোম্পানিটির ৩য় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২.৩২) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (৩.২৬) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান কমেছে ০.৯৪ টাকা বা ২৯ শতাংশ। গত ৩১ মার্চ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫০.১২ টাকায়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/টিএ


































Recent Comments