ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত সএমই খাতের স্ট্যার অ্যাডহেসিভের পরিচালনা পর্ষদ ৫০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি আনসিকিউরড, সম্পূর্ণ কনভার্টেবল বা রিডামবল বন্ড ইস্যু করবে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি বিদ্যমান ব্যবসা সম্প্রসারণ ও ব্যাংক ঋণ পরিশোধের জন্য বন্ড ইস্যু করবে। এদিকে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ২৪ সেপ্টেম্বর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে এই কোম্পানি।
আলোচিত দিনটিতে দুপর ১২টায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে কোম্পানিটির ইজিএম অনুষ্ঠান হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৪ আগস্ট নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, বন্ডটির মেয়াদ হবে ৬ বছর এবং বন্ডটি অর্ধবার্ষিকী ভিত্তিতে মুনাফা ঘোষণা করবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এ.
































Recent Comments