ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশিরভাগ শেয়ার দর কমেছে। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ১৬.৫০ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৮ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৫.৮৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২২৭.৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬১.৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০৩.৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭ টির, কমেছে ৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪ কোটি ৬৩ লাখ ২৫ হাজার ৬৬৯ টি শেয়ার ৬১ হাজার ১৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৯৫ কোটি ৭৪ লাখ ৪১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৭ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৮ শতাংশ বা ৪.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৩৩.৬৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৫০ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৩৬৩.৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ২০৭.২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৪৩ টির, কমে ২৮ টির এবং অপরিবর্তিত রয় ২৪১ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৩.৭৮ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৪ কোটি ৪৬ লাখ ৮৭ হাজার ৪১৮ টি শেয়ার ৬৯ হাজার ৫৩১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩১১ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৫ কোটি ৫৮ লাখ ২৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৭ শতাংশ বা ১৩.১২ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৩৩৮.৬০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৮টির, কমেছে ৩৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮ কোটি ৪৬ লাখ ১১ হাজার ৪২০ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬ কোটি ৪১ লাখ ৮৫ হাজার ৫০৫ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২ কোটি ৪ লাখ ২৫ হাজার ৯১৫ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মু.


































Recent Comments