মঙ্গলবার, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদস্পটের দায় থেকে মুক্তি পেলো ২ কোম্পানি
spot_img
spot_img

স্পটের দায় থেকে মুক্তি পেলো ২ কোম্পানি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দীর্ঘ দুই বছর পর স্পট মার্কেটের দায় থেকে মুক্তি পেলো পুঁজিবাজারে তালিকাভুক্ত আজিজ পাইপ ও কে অ্যান্ড কিউ লিমিটেড। আগামীকাল মঙ্গলবার থেকে পুঁজিবাজারের মূল মার্কেটে লেনদেন হবে এ দুই কোম্পানির শেয়ার।

 

আজ সোমবার এই সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

তথ্যমতে, কোম্পানি দুটির অস্বাভাবিক লেনদেন হওয়ায় ২০১৮ সালের আগস্ট মাসে মূল মার্কেট থেকে স্পট মার্কেটে পাঠায় তৎকালীন কমিশন। দীর্ঘ দিন পর বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে স্পট থেকে মূল মার্কেটে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই,২০২০) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

উল্লেখ, ২০১৮ সালে অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে তিনটি কোম্পানির ট্রেড সাসপেন্ড ও ৫টি কোম্পানিকে স্পট মার্কেটে পাঠানো হয়।

এর মধ্যে ট্রেড সাসপেন্ড হওয়া কোম্পানিগুলো ছিলো মুন্নু স্টাফলার্স, বিডি অটোকার্স এবং লিগাসি ফুটওয়ার লিমিটেড। আর স্পটে দেওয়া কোম্পানিগুলো ছিলো-মুন্নু সিরামিক, আজিজ পাইপ, স্টাইল ক্রাফট, ড্রাগন সোয়েটার এবং কে অ্যান্ড কিউ লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments