রবিবার, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদস্পট মার্কেটে যাচ্ছে চার কোম্পানি
spot_img
spot_img

স্পট মার্কেটে যাচ্ছে চার কোম্পানি

 

ডেইলি শেয়ারবজার ডেস্ক: ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের আগে ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর স্পট মার্কেটে শেয়ার লেনদেনে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো-

রহিমা ফুড লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শুধু মাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। উদ্যোক্তা-পরিচালকরা ডিভিডেন্ড না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ২০ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য হয়েছে ৯ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি যা ছিল ৯ টাকা ৫৭ পয়সা। আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

শাহজীবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড : ৩০ জুন ২০২১ পর্যন্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ২৮ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টকসহ মোট ৩২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ ডিসেম্বর। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৩ পয়সা। আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৪ টাকা ৩৮ পয়সা। ৩০ জুন, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৫ পয়সা।

ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড গত ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেনি। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.০৪ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৮৬ পয়সা আয় হয়েছিল। আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

ফু ওয়াং ফুডস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ০৫ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিলো ৫০ পয়সা।

আগামী ২৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২ ডিসেম্বর।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/অমি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments