ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ১৮ কোম্পানির শেয়ার লেনদেন বুধবার (১৬ নভেম্বর) থেকে স্পট মার্কেটে হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামীকাল ১৬ নভেম্বর (বুধবার) এবং ১৭ নভেম্বর (বৃহস্পতিবার) স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে জেনেক্স ইনফোসিস, আমরা নেটওয়ার্ক, দি এক্মি ল্যাবরেটরিজ, কে এন্ড কিউ (বাংলাদেশ), বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বিবিএস ক্যাবলস, নাহি অ্যালুমিনিয়াম, নাভানা সিএনজি, আফতাব অটোমোবাইলস, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, ইফাদ অটোস, শাশা ডেনিম, প্যাসিফিক ডেনিমস, আলিফ ইন্ডাস্ট্রিস, আলিফ ম্যানুফেকচারিং এবং লুব-রেফ (বাংলাদেশ)।
এছাড়াও দুলামিয়া কটন এবং উসমানিয়া গ্লাস শিট আগামীকাল ১৬ নভেম্বর (বুধবার) থেকে ২০ নভেম্বর (রোববার) পর্যন্ত স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে।
স্পট মার্কেটে লেনদেন শেষে এবং রেকর্ড ডেট সংক্রান্ত কারণে জেনেক্স ইনফোসিস, আমরা নেটওয়ার্ক, দি এক্মি ল্যাবরেটরিজ, কে এন্ড কিউ (বাংলাদেশ), বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, বিবিএস ক্যাবলস, নাহি অ্যালুমিনিয়াম, নাভানা সিএনজি, আফতাব অটোমোবাইলস, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, ইফাদ অটোস, শাশা ডেনিম, প্যাসিফিক ডেনিমস, আলিফ ইন্ডাস্ট্রিস, আলিফ ম্যানুফেকচারিং এবং লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের শেয়ার লেনদেন ২০ নভেম্বর (রোববার) এবং দুলামিয়া কটন ও উসমানিয়া গ্লাস শিটের ২১ নভেম্বর (সোমবার) বন্ধ থাকবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments