বুধবার, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনস্পাইডার-ম্যানের জালে লিওনেল মেসি!
spot_img
spot_img

স্পাইডার-ম্যানের জালে লিওনেল মেসি!

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মার্ভেল কমিকসের সবচেয়ে জনপ্রিয় সুপারহিরো ‘স্পাইডার-ম্যান’ যদি হঠাৎ বাস্তব জীবনের ফুটবল কিংবদন্তি লিওনেল মেসির মুখোমুখি হন, তবে কেমন হবে?

অবাস্তব মনে হলেও ঠিক এই অভাবনীয় কাণ্ডটিই ঘটিয়ে দেখিয়েছে সনি পিকচার্স। মুক্তি পেয়েছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার ৩৯ সেকেন্ডের একটি ধামাকা টিজার, আর তাতেই বিশ্বজুড়ে তোলপাড়!

টিজারে দেখা যায়, খোদ স্পাইডার-ম্যান এলএমটেন-কে সামনে দেখে নিজের আবেগ ধরে রাখতে পারছেন না। হলিউড আর ফুটবলের এই মহাকাব্যিক ক্রসওভার সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ট্রেন্ডিংয়ের শীর্ষে।

টিজারের শুরুতে দেখা যায়, অভিনেতা টম হল্যান্ড অর্থাৎ আমাদের চেনা পিটার পার্কার একটি ক্যাফেতে বসে ফোনে কথা বলছেন। এমন সময় হুট করেই ক্যাফেতে হেঁটে প্রবেশ করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।

ব্যস! চোখের সামনে ফুটবল ঈশ্বরকে দেখে ফোনের কথা ভুলে যান পিটার। ‘আরে চুপ করো!’ বলে ওপাশেই ফোন কেটে দিয়ে সোজা দৌড় দেন মেসির দিকে।

উত্তেজনায় টেবিলের সাথে হোঁচট খেয়েও সামলে নিয়ে মেসিকে বলেন, ‘আপনি…! আপনি তো মেসি!’ পিটার যখন অবাক হয়ে জিজ্ঞেস করেন যে মেসি সেখানে কী করছেন, তখন এলএমটেন খুব শান্তভাবে জানান, তিনি আসলে স্পাইডার-ম্যানকে খুঁজছেন।

মেসির মুখে নিজের নাম শুনে পিটার আর দেরি করেননি। ‘একটু দাঁড়ান’ বলে চোখের পলকে গায়ে চাপিয়ে আসেন স্পাইডার-ম্যানের লাল-নীল স্যুট। এরপর মেসিকে জিজ্ঞেস করেন, ‘আপনার উচ্চতা নিয়ে কোনো ভয় নেই তো?’

পরের দৃশ্যেই দেখা যায় নিউইয়র্কের বহুতল ভবনের মাঝ দিয়ে স্পাইডার-ম্যানের জাল ধরে আকাশে ঝুলছেন লিওনেল মেসি! আর ফুটবল মাঠের শান্ত মেসিকে এমন শূন্যে ওড়ার সময় উত্তেজনায় ও ভয়ে চিৎকার করতে দেখা যায়। সিনেমা ও ফুটবল ভক্তদের জন্য এটি এমন এক সারপ্রাইজ, যা কেউ কখনো কল্পনাও করেনি।

‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’-এর ঠিক চার বছর পরের গল্প নিয়ে আসছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। এই নতুন পৃথিবীতে কেউ আর পিটারের আসল পরিচয় মনে রাখেনি। সিনেমাটি আগামী ৩০ জুলাই দক্ষিণ এশিয়ার প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে। টম হল্যান্ডের পাশাপাশি ছবিতে থাকছেন জেনডায়া এবং জ্যাকব বাটালন। এছাড়াও মার্ভেলের ‘হাল্ক’ খ্যাত মার্ক রাফালো এবং ‘দ্য পানিশার’ জন বার্নথালকেও এই ছবিতে দেখা যাবে।

অন্যদিকে, পর্দার বাইরে ফুটবল মাঠেও এখন তুমুল ব্যস্ত লিওনেল মেসি। ২০২৬ ফিফা বিশ্বকাপে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে আবারও ট্রফি জেতানোর মিশনে আছেন তিনি। আগামী ৪ জুলাই কেপ ভার্দের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে মেসির আলবিসেলেস্তেরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments