সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিস্বল্প ব্যয়ে দ্রুত দেশে টাকা পাঠানোর চুক্তি স্বাক্ষর
spot_img
spot_img

স্বল্প ব্যয়ে দ্রুত দেশে টাকা পাঠানোর চুক্তি স্বাক্ষর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

স্বল্প ব্যয়ে দ্রুত বাংলাদেশে অর্থ প্রেরণ, দেশ থেকে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ইউরোপ থেকে সরাসরি কেনাকাটা সহজ করতে চুক্তি স্বাক্ষর করেছে যুক্তরাজ্যের স্ক্রিল লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড এবং হোমপে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) লন্ডনে স্ক্রিল লিমিটেডের কার্যালয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।

এর ফলে প্রবাসীরা স্ক্রিল মানি ট্রান্সফার সার্ভিস ব্যবহার করে স্বল্প ব্যয়ে দ্রুত বাংলাদেশে অর্থ পাঠাতে পারবেন। দেশ থেকে বাংলাদেশি ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ইউরোপ থেকে সরাসরি কেনাকাটা করা যাবে। এছাড়া দেশের যেসব তরুণ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে বৈদেশিক মুদ্রা অর্জন করে তারা সম্পূর্ণ বৈধভাবে স্বল্প খরচে পারিশ্রমিক নিতে পারবেন।

স্ক্রিল লিমিটেড স্ক্রিলের প্রধান নির্বাহী লরেনজো পেলেগ্রিনো এবং সোনালী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মো. আবদুল ওয়াহাব চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এই সার্ভিসের প্রযুক্তিগত সহায়তাকারী প্রতিষ্ঠান হোম পে’র কর্মকর্তারা, যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দা মুনা তাসনীম এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় স্ক্রিলের প্রধান নির্বাহী পেলেগ্রিনো বলেছেন, স্ক্রিলের জন্য বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। স্ক্রিল ব্যবহার করে বাংলাদেশিদের বৈশ্বিক ডিজিটাল বাজারে অংশ নিতে সহায়তা করার জন্য আমরা উদগ্রীব। আশা করি শিগগিরই বাংলাদেশে এই কার্যক্রম শুরু করতে পারবো।

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, আমাদের তরুণ প্রজন্মকে, বিশেষত যারা অনলাইনে কাজ করে তাদের বিশ্ববাজারে অংশ নিতে সহায়তা করার জন্য এটা ডিজিটাল বাংলাদেশ ও দৃষ্টিভঙ্গির পক্ষে বড় পদক্ষেপ। বাংলাদেশের যুবসমাজ, ফ্রিল্যান্সার এবং অন্যান্য নাগরিককে অনলাইনে বৈশ্বিক অর্থ আদান প্রদান এবং অনলাইন বাজার ব্যবস্থা এবং মার্চেন্ট ইকোসিস্টেমগুলির সঙ্গে সংযুক্ত করবে এই সার্ভিস।

সোনালী ব্যাংক লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মো. আবদুল ওয়াহাব বলেছেন, সোনালী ব্যাংকের জন্য এটি বড় অর্জন। এই সার্ভিস চালু হলে সোনালী ব্যাংক বিশ্বব্যাপী অনলাইনে অর্থ আদান প্রদান, বহির্বিশ্ব থেকে অনলাইনে কেনাকাটার তরুণ প্রজন্মের চাহিদাকে পূর্ণ করতে পারবে।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments