মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে’
spot_img
spot_img

‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষকদের বড় ভূমিকা আছে৷ শিক্ষকরা সমাজ পরিবর্তনের অন্যতম কারিগর৷ সমাজের মঙ্গলে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য৷ শুক্রবার (২৭ জানুয়ারি) কুমিল্লার লাকসামের বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়ামে শিক্ষক সমাবেশে তিনি এসব কথা বলেন৷

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মের জন্য শিক্ষকরা অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারেন৷ ছাত্রদের মাঝে তারা জ্ঞান বিতরণ করেন, তারা স্বপ্ন দেখাতে পারেন৷ পাঠ্যক্রমের বাইরেও সত্য, ন্যায়-অন্যায় ও সুশাসনের বিষয়ে শিক্ষার জন্য শিক্ষকদের দায়িত্ব আছে৷ স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে৷

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল—সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে ‘সোনার বাংলা’ তথা উন্নত বাংলাদেশ গড়ার। বাঙালি জাতিকে সম্মানজনক জীবনযাপনের ব্যবস্থা করার জন্য মানুষের অধিকার আদায়ের সংগ্রামে তিনি সারাজীবন নির্যাতন ভোগ করেছেন। দেশের ক্রমবর্ধমান উন্নয়ন-অগ্রযাত্রা বঙ্গবন্ধুর স্বপ্নের প্রতিফলন। এ স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে৷

সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম৷ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুছ ভূইয়া এবং লাকসামের শিক্ষকনেতারা৷

সমাবেশে লাকসাম পৌরসভার মেয়র, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধিসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments