রবিবার, ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যসড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যু
spot_img
spot_img

সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: মঙ্গলবার ২ আগস্ট সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি লরি চাপায় মিশু রাণী দেবী  নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

নিজামপুর সরকারি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম খৈয়াছড়া গ্রামের সূর্য মোহন নাথের মেয়ে। মিশু উপজেলার নিজামপুর সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলো।
এ ঘটনায় লরি চালক মো. শাহজাহান শেখ ও সহকারী মো. লিমনকে  আটক করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কোহিনুর ইসলাম বলেন, সকালে নিজামপুর সরকারি কলেজের সামনে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকামুখী একটি দ্রুতগামী লরির ধাক্কায় মিশু রাণী দেবী নামের এক কলেজ ছাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। ঘাতক লরির চালক ও চালকের সহকারীকে আটক করতে সক্ষম হই। তারা এখন থানা হাজতে রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments