সোমবার, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিহজ সেবা আরও উন্নত করতে ইউসিবির উদ্যোগে হজ এজেন্সি সম্মেলন অনুষ্ঠিত
spot_img
spot_img

হজ সেবা আরও উন্নত করতে ইউসিবির উদ্যোগে হজ এজেন্সি সম্মেলন অনুষ্ঠিত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ তারিখে চট্টগ্রামের একটি স্থানীয় হোটেলে হজ এজেন্সি সম্মেলনের আয়োজন করে। হজযাত্রীদের জন্য উন্নত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে হজ এজেন্সিগুলোর সঙ্গে অংশীদারত্ব আরও জোরদার করার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল আলম ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর চট্টগ্রাম জোনাল কমিটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মোহাম্মদ শরিয়ত উল্ল্যাহ শহিদ, সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবদুল মালেক। এ ছাড়া ইউসিবির চট্টগ্রাম মেট্রো অঞ্চলের প্রধান, এসএমই ও কৃষি ব্যাংকিং বিভাগের প্রধানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও চট্টগ্রামের স্বনামধন্য হজ এজেন্সির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে জনাব আবুল আলম ফেরদৌস বলেন, পবিত্র হজ অত্যন্ত সংবেদনশীল একটি ইবাদত; তাই
হজযাত্রীদের জন্য নিরাপদ ও সময়োপযোগী আর্থিক সেবা নিশ্চিত করতে ইউসিবি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, দেশব্যাপী ৪২৩টি শাখা-উপশাখা ও ৬০২টির বেশি এজেন্ট আউটলেটের মাধ্যমে গত চার বছর ধরে ব্যাংক সফলভাবে হজ সেবা দিয়ে আসছে এবং বর্তমানে হজ কার্যক্রমে দেশের পঞ্চম বৃহত্তম ব্যাংক হিসেবে অবস্থান করছে। ৬১টি এজেন্সি দিয়ে যাত্রা শুরু করে ২০২৬ সালে ১০৭টিতে উন্নীত হয়েছে; ২০২৭ সালে ২০০টির বেশি এজেন্সিকে সেবার আওতায় আনার লক্ষ্য রয়েছে।

সম্মেলনে হজ কার্যক্রমকে আরও সহজ ও নিরাপদ করতে নতুন উদ্যোগ তুলে ধরা হয় এবং দ্রুত সেবা নিশ্চিত করতে
ডেডিকেটেড টিম কাজ করবে বলে জানানো হয়। ইউসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও চট্টগ্রামের হজ এজেন্সিগুলোর
সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি ফলপ্রসূ সংলাপে পরিণত হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments