
ডেইলি শেয়ারবাজার ডেস্ক:
হটস্পট নারায়ণগঞ্জে লকডাউন শিথিল হওয়ার পর থেকেই আক্রান্তের সংখ্যা আশংকাজনকহারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬২ জন আক্রান্ত হয়েছে। এই নিয়ে আক্রান্ত মোট ১৪৭৫ জন। আশঙ্কাজনক হারে বাড়ছে এই আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এই পর্যন্ত মারা গেছেন ৫৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ মারা যায়নি। এবং সুস্থ হয়েছেন সর্বোচ্চ ৮১ জন। বৃহস্পতিবার (১৪ মে) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়।
নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা সিটি কর্পোরেশন এলাকায় ৭৪৫ জন, সদর উপজেলায় ৪৯৯, বন্দর উপজেলায় ৩৩, আড়াইহাজারে ৪৫, সোনারগাঁয়ে ৭১ ও রূপগঞ্জে ৮২ জন। সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৪২ জন, সদরে ১৩, বন্দরে ১, রুপগঞ্জে ১ ও সোনারগাঁয়ে ২ জন। করোনা রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি করোনা-মুক্তির সংখ্যাও উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।
মোট সুস্থ হয়ে উঠেছেন ২৭৯ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৮১ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১৯৩ জন, সদর উপজেলার ৪৯ জন, রূপগঞ্জের ৪ জন, সোনারগাঁয়ে ১৪ জন ও আড়াইহাজারের ১৫ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই পর্যন্ত জেলায় মোট ৫৪০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৭৪ জনের।
উল্লেখ্য নারায়ণগঞ্জে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় নারায়ণগঞ্জে। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়। ৭ এপ্রিল নারায়ণগঞ্জকে করোনার হটস্পট ঘোষনা করা হয়।
































Recent Comments