বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়‘হট্টগোল শিশু উৎসব’ ৩ জানুয়ারি থেকে
spot_img
spot_img

‘হট্টগোল শিশু উৎসব’ ৩ জানুয়ারি থেকে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আগামী ৩ ও ৪ জানুয়ারি রাজধানীর মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হট্টগোল শিশু উৎসব’। প্রথমবারের মতো দেশি খাবারের রেস্তোরাঁ এন’স কিচেন ও ইভেন্ট হাউস বর্তুল এই উৎসবের আয়োজন করতে যাচ্ছে।

দুই দিনের এই আয়োজনে শিশুদের জন্য থাকছে বিশেষ কর্মশালা। ৩ জানুয়ারি সকাল ১১টায় শিশুরা নিজেরা ফিতা কেটে উদ্বোধন করবে এই আয়োজন। বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ক্রাফট কর্মশালা। এই কর্মশালা পরিচালনা করবে ‘জলছবি ক্রিয়েটিভ স্কুল’।

এরপরই থাকবে পাপেট শো ও পাপেট কর্মশালা এটি চলবে বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা। এই কর্মশালা চলবে জলপুতুল পাপেটস।

সন্ধ্যায় সঙ্গীত আয়োজন থাকবে জাগতিকের অংশগ্রহণে। এই আয়োজনের পাশাপাশি চলবে দেশী পণ্যের প্রদর্শনী।

চার জানুয়ারি বেলা ১২টা থেকে থাকবে ‘গান আড্ডা’। বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই আয়োজন পরিচালনা করবেন ‘যাদুর কাঠি ও মল্লিক ঐশ্বর্য’।

বিকেলে রয়েছে অভিনয় কর্মশালা ও নাট্য প্রদর্শনী, বটতলা নাট্যদলের শিশু অভিনেতাদের অংশগ্রহণে প্রদর্শিত হবে বিশেষ নাটক ‘গুপীবাঘা’। প্রদর্শনীর সঙ্গে থাকছে অভিনয় কর্মশালা। এটি পরিচালনা করবেন নাট্য নির্দেশক আলী হায়দার ও হুমায়ুন আজম রেওয়াজ।

সমাপনী অনুষ্ঠান ও সঙ্গীত সন্ধ্যায় অংশ নেবে ‘জলের গান’।

এই সম্পূর্ণ আয়োজন আমাদের শিশুদের জন্য। পাশাপাশি থাকছে দেশীয় পণ্যের প্রদর্শনী। এই প্রদর্শনীতে অংশ নিচ্ছে- মাদল, দীঘল, দয়ীতা, ফুলবিলাশ, সখের ডিব্বা, সিল্ক অ্যান্ডি বাই মিতুসহ আরো অনেকে।
পুরো আয়োজনের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে লাইফস্টাইল পোর্টাল ‘হালফ্যাশন’।

এই আয়োজন দেশি উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত। চাইলেই নিবন্ধনের মাধ্যমে অংশ নিতে পারবেন। উদ্যোক্তারা এতে অংশ নিতে (এবি সিদ্দিকি জেম- ০১৯১১৪৮৪৮২৬ ও ফাতেমা আবেদীন নাজলা- ০১৭২০০৬৪৫৪৫) যোগাযোগ করতে পারবেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments