মঙ্গলবার, ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনহঠাৎ অসুস্থতার জন্য বিশ্রামে: বাহুবলী' খ্যাত প্রভাস
spot_img
spot_img

হঠাৎ অসুস্থতার জন্য বিশ্রামে: বাহুবলী’ খ্যাত প্রভাস

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন দক্ষিণী অভিনেতা প্রভাস। বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের সঙ্গে বাগদানের গুঞ্জনের মাঝেই অসুস্থ এই অভিনেতা্র! দিন কয়েক ধরেই অসুস্থতার কারণে তাকে হাসপাতালেও নেওয়া হয়েছিলো।  বর্তমানে কাজ থেকে সাময়িক বিরতি নিয়ে চিকিৎসকের পরামর্শে আপাতত বাড়িতে বিশ্রামে রয়েছেন এই অভিনেতা।

জানা গেছে, দিন কয়েক ধরেই নাকি জ্বরে ভুগছেন প্রভাস। অভিনেতার শরীর এখন আগের থেকে অনেক ভালো। সুস্থ হয়ে শীঘ্রই কাজে ফিরবেন ‘বাহুবলী’ খ্যাত এই অভিনেতা।

অন্যদিকে বলিউডে কান পাতলে জোর গুঞ্জন, শীঘ্রই নাকি গোপনে বাগদান সারতে চলেছেন চর্চিত জুটি প্রভাস-কৃতি। ‘আদিপুরুষ’ কো-স্টার প্রভাসের সঙ্গে গত কয়েক মাস ধরেই কৃতির প্রেমের গুঞ্জন তুঙ্গে। যদিও দুজনেই সেই গুজবকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন।

চলতি বছরেই মুক্তি পাবে ‘আদিপুরুষ’। ছবিতে রামচন্দ্রের ভূমিকায় রয়েছেন প্রভাস। আর সীতা হয়েছেন কৃতি। তারা ছাড়াও দেখা মিলবে সাইফ আলি খান, সানি সিং-এর। সাইফকে দেখা যাবে রাবণের ভূমিকায়। আগামী ১৬ই জুন মুক্তি পাওয়ার কথা এই ছবির। তবে আগামী কয়েক দিন শুটিং বন্ধ রেখে সম্পূর্ণ বিশ্রামে প্রভাস।

ডেইলি শেয়ারবাজার ডটকম/সী.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments