সোমবার, ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণহঠাৎ বড় উত্থান: গতিশীলতা চান বিনিয়োগকারীরা
spot_img
spot_img

হঠাৎ বড় উত্থান: গতিশীলতা চান বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ২৮ এপ্রিল, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৭৫.৭৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৮ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৭৬ শতাংশ বা ৯৭.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬১৫.৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৩৪.১৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২১.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৯৬.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০০ টির, কমেছে ৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭৫.৭৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ৩ লাখ ২৯ হাজার ৪৫৯ টি শেয়ার ১ লাখ ৬৩ হাজার ৩০৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬১৩ কোটি ৯৫ লাখ ০৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৫ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৮ শতাংশ বা ৬০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৫১৮.৪৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১২.২৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ২১৭.২৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১০.১৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৭৪.৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৬৯ টির, কমেছে ৩০০ টির এবং অপরিবর্তিত রয় ২৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৭.৪২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৮৪ লাখ ২০ হাজার ৭২৩ টি শেয়ার ১ লাখ ৩৯ হাজার ৭৮০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫১১ কোটি ৪৩ লাখ ৪২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১০২ কোটি ৫১ লাখ ৬৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৩১ শতাংশ বা ২০৮.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৬ হাজার ০২৪.২০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯ টির, কমেছে ৬৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ২২ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ১৮ লাখ ৬৪ হাজার ৪৪৫ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments