
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: তৃতীয় প্রান্তিক (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির লোকসান হয়েছে। এছাড়া কোম্পানিটির ক্যাশও অনেক কমে গেছে। এক্ষেত্রে কোম্পানিকে ঘিরে বিনিয়োগকারীদের হতাশা তৈরি হয়েছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২.২৯ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২.৮৫ টাকা। এছাড়া নয় মাসে (জানুয়ারি’২২-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫.৪৬ টাকা। গত অর্থবছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫.৭০ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.৬১ টাকা। গত অর্থবছরের একই যার পরিমাণ ছিল ১.৫৩ টাকা। এদিকে শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬১.৬৫ টাকা (নেগেটিভ)।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
























Recent Comments