সোমবার, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকহরমুজ নিয়ে ইরান-ওমানের সমঝোতা, বাস্তবায়ন নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর
spot_img
spot_img

হরমুজ নিয়ে ইরান-ওমানের সমঝোতা, বাস্তবায়ন নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ওপর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে ইরান ও ওমান একটি সমঝোতায় পৌঁছেছে। তবে এই সমঝোতা বাস্তবায়নের বিষয়টি এখন যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূরণের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি। রোববার ইরাকি বার্তা সংস্থা শাফাক নিউজ এ খবর প্রকাশ করেছে।

শনিবার ইরানের সংবাদ সংস্থা আইএসএনএকে তিনি বলেন, হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে। এই পথে কোনো জাহাজ চলাচল করতে হলে তেহরানের সঙ্গে সমন্বয় করে অনুমতি নিতে হবে।

ঘারিবাবাদি বলেন, প্রণালিতে জাহাজের চলাচলের ওপর ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ নজরদারি রয়েছে। সমন্বয় ছাড়াই জাহাজ চলাচল করছে; এমন খবরও তিনি অস্বীকার করেন।

তার মতে, ইরান-ওমানের এই সমঝোতা প্রমাণ করে যে তেহরান কূটনীতির পথে ফিরতে প্রস্তুত। তবে যুক্তরাষ্ট্র তার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন বন্ধ করে দিয়েছে। ওয়াশিংটন প্রয়োজনীয় পদক্ষেপ নিলে তেহরানও তার বিনিময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এর আগে শুক্রবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, যুক্তরাষ্ট্র কয়েকটি শর্ত পূরণ করলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য একটি নির্ধারিত পথ খুলে দিতে প্রস্তুত ইরান।

ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে দেশটির জ্বালানি ও পেট্রোকেমিক্যাল খাতের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, বিদেশে আটকে থাকা ইরানের অর্থছাড় এবং ইরানে বিনিয়োগ পুনরায় চালুর সুযোগ দেওয়া।

তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ভিন্ন। হোয়াইট হাউস ও মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। প্রণালিতে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া জাহাজের চলাচলও মার্কিন বাহিনী নিয়ন্ত্রণ করছে বলে দাবি করেছে তারা।

হরমুজ নিয়ে ইরান ও ওমানের আলোচনা আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২৩ জুন। পাকিস্তানের মধ্যস্থতায় ওই মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ওমানের রাজধানী মাসকাটে দুই দেশ একটি যৌথ কর্মদল গঠন করে।

পরে বৃহত্তর সমঝোতা বাস্তবায়ন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মতবিরোধ দেখা দিলে আলোচনা থমকে যায়। এরপর জুলাইয়ের শেষ দিকে ইরান ও ওমান সরাসরি আলোচনা শুরু করে। এসব আলোচনায় জাহাজ চলাচলের পথ, সমুদ্র থেকে মাইন অপসারণ এবং হরমুজ প্রণালির ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

গত ২৬ আগস্ট ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি জানায়, হরমুজের জলসীমা ও সেখান থেকে পাওয়া রাজস্বের অংশীদারত্ব নিয়েও ইরান ও ওমান সমঝোতায় পৌঁছেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments