রবিবার, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকহরমুজ প্রণালিতে জাহাজে হামলার পর ১০ ভারতীয় নাবিক উদ্ধার, ১জন নিখোঁজ
spot_img
spot_img

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার পর ১০ ভারতীয় নাবিক উদ্ধার, ১জন নিখোঁজ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হরমুজ প্রণালিতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ১১ ভারতীয় নাবিকের মধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও একজন নাবিক নিখোঁজ রয়েছেন। রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ওমান উপকূলের কাছে জিএফএস গ্যালাক্সি নামের জাহাজটিতে হামলার পর আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নাবিকরা জাহাজটি পরিত্যাগ করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়ে জানায়, জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাগরিকের মধ্যে ১০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ নাবিককে খুঁজে বের করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

এদিকে, হামলার ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি সামরিক হামলার খবর পাওয়া গেছে। এতে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বেড়েছে।

ইরান দাবি করেছে, কয়েকটি জাহাজ অনুমোদিত নৌপথ অনুসরণ না করায় তাদের গতিপথ পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তা মানা হয়নি। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে অবরোধ অব্যাহত থাকবে।

অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হয়েছে। তবে এ বিষয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার কারণে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতির চাপ বাড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments