ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৫-জুন’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৪৭ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ছিল ৫০ পয়সা।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জানুয়ারি’২৫-জুন’২৫) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩ টাকা ৯৫ পয়সা। গত বছরের একই সময়ে ৭ টাকা ৪৫ পয়সা আয় হয়েছিল।
আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট ক্যাশফ্লো ছিল মাইনাস ১০ টাকা ১৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ১৫ টাকা ৮ পয়সা ছিল।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিলো ৭৪ টাকা ৩২ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
































Recent Comments