
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেড নাম পরিবর্তন করেছে। কোম্পানিটির নতুন নাম হয়েছে হাইডেলবার্গ ম্যাটারিয়েলস বাংলাদেশ পিএলসি। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, নাম পরিবর্তনের বিষয়ে গত ৮ মে, ২০২৪ তারিখে অনুষ্ঠিত কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা সম্মতি দিয়েছেন।
পরবর্তীতে রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস থেকেও অনুমোদন পাওয়া গেছে। কোম্পানি আইন, ১৯৯৪ এর আওতায় এ পরিবর্তন আনা হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments