ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: হামি ইন্ডাস্ট্রিজ পিএলসির ৩১ মার্চ, ২০২৪ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। পাশাপাশি কোম্পানিটি শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের জন্য অন্তর্বর্তী ১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, কোম্পানিটি প্রথম দুই প্রান্তিকেও (জুলাই’২৩-ডিসেম্বর’২৩) বিনিয়োগকারীদের অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করেছিল।
আজ বৃহস্পতিবার (৩০ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা অনুমোদনের পর আলোচিত লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৬ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৯ পয়সা লোকসান হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২১ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে ৫৬ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৯ টাকা ১০ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments